আগামীকাল শনিবার (১৬ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:০ সময়

আগামীকাল শনিবার (১৬ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (১৫ মে) বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।   দলীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯