হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডি। ফ্রেডির

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইন্সপেক্টর ফ্রেডি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৪ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৪ সময়
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডি। ফ্রেডির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দীনেশ ফাদনিস। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে দীনেশের শারীরিক অবস্থা বেশি জটিল ছিল। তবে গতকাল তুলনামূলক কিছুটা উন্নতি হয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দীনেশ ভেন্টিলেটর সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’

সিআইডি টিমের অনেকে দীনেশকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার কিংবা সিআইডি টিমের পক্ষ থেকে কেউ মুখ খুলেননি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯