ওমানে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা

ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ দেশে এসেছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়

ওমানে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। জানা যায়, ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।


বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চার ভাইকে দাফন করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯