ঝিনাইদহে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ঘিরে। পরিবারের অভিযোগ, ডিবি পুলিশের পরিচয়

ঝিনাইদহে যুবশক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়

ঝিনাইদহে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ঘিরে। পরিবারের অভিযোগ, ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল ব্যক্তি যশোরের একটি ক্লিনিক থেকে তাকে নিয়ে গেছে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, অসুস্থ বাবার চিকিৎসার জন্য ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে সঙ্গে নিয়ে যান।


অয়নের বোন জেরিন আখি জানান, রাতের দিকে হঠাৎ কয়েকজন লোক ক্লিনিকে এসে তার ভাইকে নিয়ে যায়। এরপর থেকে পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় অয়ন রহমান খানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করে বলেন, বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে তাদের করা মামলায় এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯