মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যুতে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে দুই

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যুতে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে দুই দেশের আলোচকরা এখন অনেকটাই কাছাকাছি অবস্থানে রয়েছেন। শনিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভব হবে এবং দেশটির কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ “গ্রহণযোগ্য উপায়ে” নিয়ন্ত্রণে আনা যাবে।


ট্রাম্প আরও জানান, তিনি এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না, যেখানে যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ হবে না। তার ভাষায়, “আমি কেবল সেই চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা চাই তার সবই নিশ্চিত করা হবে।” একই দিনে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তান জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা সংঘাত ও উত্তেজনা কমাতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।


এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পৃথক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি তার উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য খসড়া চুক্তি পর্যালোচনা করবেন এবং রোববারের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে—আলোচনা এগোবে নাকি পুনরায় সংঘাত শুরু হবে। তবে কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি চুক্তি সন্তোষজনক না হয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠিন সামরিক পদক্ষেপ নিতে পারে।


সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স, অ্যাক্সিওস

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯