দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্য স্থিতিশীল রাখতে বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল রপ্তানি ও

জেট ফুয়েল বিক্রি বন্ধ করলো রাশিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:২ সময় , আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:২ সময়

দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্য স্থিতিশীল রাখতে বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল রপ্তানি ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। নতুন এই সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার (১ জুন) ক্রেমলিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। রুশ সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।


সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় রাখা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরের আগে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতাভুক্ত জ্বালানি সরবরাহ এর বাইরে থাকবে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও রাশিয়া অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় পেট্রোল রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল রপ্তানি স্থগিত রাখা হয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত।


রুশ কর্তৃপক্ষের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে জ্বালানি সংকট এড়াতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানি বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে নিজেদের অভ্যন্তরীণ বিমান খাত এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রুশ সরকার জানিয়েছে, দেশের জনগণ ও শিল্প খাতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন হলে ভবিষ্যতেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯