বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হওয়া সাত বছরের এক

বাগেরহাটে দিঘিতে কুমিরে ধরে নেওয়ার ৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময়

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হওয়া সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতভর অনুসন্ধান চালিয়ে নিখোঁজ হওয়ার প্রায় নয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার রাতে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাটে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোসলের সময় দিঘিতে থাকা একটি কুমির হঠাৎ শিশুটির ওপর হামলা চালায়। পরে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নৌকা নিয়ে তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। রাতভর তল্লাশির পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দিঘিতে থাকা কুমির নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার এবং দিঘির আশপাশে সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯