ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন নুরজাহান, আয়শা বেগম, আরিফ ইসলাম, রাকিব এবং গাড়িচালক। তারা সবাই যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতিতে চলা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯