পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থল থেকে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ

ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ রাখতে মাঠে বিআরটিএ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৫৬ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৫৬ সময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থল থেকে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, ভিজিলেন্স টিম গঠন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।


রোববার দিনব্যাপী ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল এবং ঢাকা বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে যাত্রী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দেওয়া, নির্ধারিত আসনের বেশি যাত্রী বহন না করা, নিরাপদে সড়ক পারাপার এবং অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করা হয়।


ঈদ-পরবর্তী যাত্রীসেবার মান বজায় রাখতে মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। টার্মিনাল থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে এই টিম গাড়ির কাগজপত্র, যাত্রীসংখ্যা ও ভাড়া সংক্রান্ত বিষয় যাচাই করছে। এছাড়া প্রতিটি যানবাহন ছাড়ার আগে চালকদের সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, অতিরিক্ত যাত্রী না নেওয়া এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।


একই সঙ্গে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ মোবাইল কোর্ট টিম সার্বক্ষণিকভাবে সড়কে দায়িত্ব পালন করছে। তারা অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি ন্যাশনাল হেল্পলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে, যেখানে যাত্রীরা যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯