ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী জিলহজ মাসের শেষভাগ থেকে মহররমের শুরুর

জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময় , আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী জিলহজ মাসের শেষভাগ থেকে মহররমের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সে অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ জুন) তেহরানে অনুষ্ঠিত মেট্রোপলিটনগুলোর ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে এ তথ্য জানান তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।


তিনি বলেন, দাফন ও জানাজা সংক্রান্ত দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়েছে এবং এ উপলক্ষে তিন দিনের ‘পিপলস প্যারেড’ বা শোক মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, আনুষ্ঠানিকতা শেষে অন্তত ২৪ ঘণ্টা ধরে জানাজা কার্যক্রম চলতে পারে। রাজধানী তেহরানে বিপুল জনসমাগম—প্রায় দেড় থেকে দুই কোটি মানুষের উপস্থিতি—ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


তাভাকোলিজাদেহ বলেন, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রদেশ থেকেও একই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুরোধ এসেছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি ও শোকাহত ব্যক্তিদের মাশহাদে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন দাবি ও তথ্য উঠে এসেছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯