বাংলাদেশে অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। তারা মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ক্রিকেট

নির্বাচন নয়, বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অনুসন্ধানে এসেছে আইসিসির প্রতিনিধি দল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময় , আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়

বাংলাদেশে অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। তারা মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান চার পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক করেছে। বৈঠকের বিষয়টি বিসিবির এক অংশের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী মোকাররামুছ সাকলান। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইসিসি প্রতিনিধি দলের সফর নিয়ে বিসিবির অ্যাডহক কমিটি যে তথ্য প্রকাশ করেছে, তা সম্পূর্ণ সঠিক নয় এবং সেখানে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।


এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, আইসিসির একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারে এবং তারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও তথ্য সংগ্রহ করবে। তবে সংশ্লিষ্ট পক্ষের দাবি, বর্তমানে যে দুই সদস্যের আইসিসি দল বাংলাদেশে এসেছে, তারা মূলত বিসিবির পরিচালনা সংক্রান্ত জটিলতা নিয়ে বাস্তব অবস্থা যাচাই এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির জন্য এসেছে। তাদের কোনো নির্বাচন পর্যবেক্ষণ বা অনুমোদনের দায়িত্ব নেই বলেও দাবি করা হয়েছে।


জানা যায়, প্রতিনিধি দলটি মঙ্গলবার বিসিবির চারজন ‘নির্বাচিত’ পরিচালকের সঙ্গে বৈঠক করে এবং তাদের সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোকাররামুছ সাকলান। সংশ্লিষ্টদের মতে, আইসিসি দল স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের সফর নির্বাচন পর্যবেক্ষণের জন্য নয়। এ অবস্থায় বিসিবির অ্যাডহক কমিটি থেকে দেওয়া পূর্বের প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯