ময়মনসিংহ নগরীতে দুই পক্ষের সংঘর্ষে রানা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬

জামায়াত নেতার ছেলের ছুরিতাঘাতে বিএনপির কর্মী নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩৩ সময় , আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩৩ সময়

ময়মনসিংহ নগরীতে দুই পক্ষের সংঘর্ষে রানা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া পেশায় অটোরিকশা চালক ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে একদল লোক হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রানা মিয়া। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় হামলাকারীদের নেতৃত্বে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের সদস্যরা ছিলেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি রাজনৈতিক বিরোধের চেয়ে পারিবারিক বা গোষ্ঠীগত দ্বন্দ্বের ফল হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক নাকি অন্য কোনো বিরোধ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯