বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে বর্ধিত দাম প্রত্যাহার

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দ্রুততার সঙ্গে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের স্বার্থবিরোধী। তিনি আরও অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাপে রয়েছে, তার ওপর বিদ্যুতের দাম বৃদ্ধি “মড়ার ওপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়াবে।


গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের দাম বাড়ার ফলে শিল্প ও কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে। এতে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ অপচয়ের দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ দাবিতে আগামী ৪ জুন বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর জামায়াত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯