যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:২৬ সময় , আপডেট সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:২৬ সময়

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোকে কেন্দ্র করে বিপুল দর্শক সমাগমের সম্ভাবনায় স্থানীয় অর্থনীতি ও বিভিন্ন সেবাখাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।


আয়োজকদের অনুমান, বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে ভিড় করবেন। এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে হোটেল, পরিবহন এবং ব্যক্তিগত সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যক্তিগত ও এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনুসন্ধান ও বুকিংয়ের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছ থেকে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।


স্থানীয় কিছু ব্যক্তিগত সেবাদাতার বরাতে বলা হয়, বড় ইভেন্টের সময় চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং অনেকে অগ্রিম বুকিং করে থাকেন। তবে একই সঙ্গে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো মানবপাচার ও অবৈধ কার্যক্রমের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, বড় আন্তর্জাতিক ইভেন্টগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডের আড়ালে মানবপাচার ও শোষণের ঝুঁকি বাড়তে পারে।


নিউ জার্সি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্যজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বিভিন্ন ভেন্যুতে সার্বক্ষণিক মনিটরিংয়ের পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপকে ঘিরে একদিকে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এসেছে, অন্যদিকে নিরাপত্তা ও সামাজিক ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯