দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার এ অবস্থানের সঙ্গে

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময় , আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়

দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার এ অবস্থানের সঙ্গে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।


ব্রিফিংয়ে তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান হবে বলে তিনি উল্লেখ করেন। চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ অবস্থানকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।


এদিন সংসদীয় দলের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২০ দিনের কার্যক্রমও উপস্থাপন করা হয় বলে জানা গেছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প ও জনসেবা বিষয়ক নানা সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। চিফ হুইপ আরও জানান, চীনের সঙ্গে পাঁচটি এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের চুক্তি হয়েছে এবং স্কুল পর্যায়ে মানসম্মত খাবার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, সম্প্রতি ঘটে যাওয়া একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯