বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রস্তুতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা নবম

শক্তি দেখাচ্ছে জার্মানি, বিশ্বকাপের আগে টানা নবম জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:১ সময় , আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:১ সময়

বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রস্তুতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে দলটি। শনিবার (৬ জুন) শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির পক্ষে গোল করেন কাই হাভার্টজ ও লেরয় সানে। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্টোনি রবিনসন।


ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মানি। যোশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন হাভার্টজ। তবে প্রথমার্ধের ৩৭ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান রবিনসন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জার্মানির জয়সূচক গোলটি আসে। হাভার্টজের বাড়ানো বল থেকে লেরয় সানে নিখুঁত শটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।


সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জার্মানি এবার বিশ্বকাপে শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। সর্বশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি এবার নতুন উদ্যমে শিরোপা লড়াইয়ে নামবে।গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯