মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে উত্তর ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের

ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময় , আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে উত্তর ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৭ জুন) রাতে চালানো এই হামলায় ইসরায়েলের হাইফা শহরের কাছে অবস্থিত ওই বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বলে আইআরজিসি দাবি করেছে। সংস্থাটি বলছে, দক্ষিণ লেবানন ও বৈরুত এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।


আইআরজিসির বিবৃতিতে বলা হয়, রামাত ডেভিড বিমানঘাঁটিই ওই অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেই কারণেই এটিকে লক্ষ্য করা হয়েছে। ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আংশিক যুদ্ধবিরতির যে শর্ত ছিল, তা ইসরায়েল ও তাদের মিত্ররা লঙ্ঘন করেছে। তাদের অভিযোগ, লেবাননে বেসামরিক স্থাপনায় হামলা এবং আঞ্চলিক জলপথে সামরিক তৎপরতা বাড়িয়ে সেই চুক্তি ভেঙে ফেলা হয়েছে।


অন্যদিকে ইরান সম্ভাব্য পাল্টা হামলা ও সামরিক চাপের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে হামলা হলে আরও কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া জানানো হবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলা বা এর ক্ষয়ক্ষতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯