সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির

৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়

সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস সিটি ও আশপাশের এলাকা, যেখানে ভবন ধসে পড়া ও ভূমিধসের ঘটনা ঘটে।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি প্রদেশের উপকূলের কাছে সমুদ্রের প্রায় ২০ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন মিন্দানাও ছাড়িয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশেও অনুভূত হয়।


প্রাথমিকভাবে দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বোর্নিও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার অভিযান চলছে এবং সামরিক বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯