ক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় আভিযান চালিয়ে ৩৮৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার

শাহপরীর দ্বীপে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:২০ সময় , আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:২০ সময়
ক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় আভিযান চালিয়ে ৩৮৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, এস আই মোঃ কামাল হোসেন এবং তাহার সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়াস্থ পলাতক আসামী জামালিকা (২৮) এর বসত ঘরে পৌঁছানোর পূর্বে আসামী তাহার ঘরের তালা বন্ধ করে অন্যত্রে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ অন্যান্য লোকজনদের উপস্থিতিতে ১নং সাক্ষী নুর মোহাম্মদ (৬২) তাহার বোনের ঘরের দরজা খুলে দিলে উপস্থিত সাক্ষী ও তাহার সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তা পলাতক আসামীর ঘর তল্লাশী করে ৩৮৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯