রাজধানীর পল্লবীতে পাঁচ বছর বয়সি এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বাসার সামনে

রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও হদিস মেলেনি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়

রাজধানীর পল্লবীতে পাঁচ বছর বয়সি এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বাসার সামনে খেলতে থাকা শিশুটি হঠাৎ উধাও হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ শিশু ইব্রাহিম পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। প্রতিদিনের মতো ঘটনার দিনও সে বাসার সামনে খেলছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সন্ধ্যার দিকে শিশুটি একটি ভবনের ভেতরে প্রবেশ করে। তার পেছনে আরও একজন ব্যক্তিকেও একই ভবনে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে দ্রুত বের হয়ে যেতে দেখা গেলেও শিশুটির আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে শিশুটির পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তারা জানান, দীর্ঘ প্রায় এক দশক ধরে ওই এলাকায় বসবাস করলেও কারও সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না। তবে কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তাদের সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন।


এদিকে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত শিশুটির সন্ধান এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯