রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১১ সময়

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অস্পষ্ট রয়ে গেছে। এ কারণে সরকারের পক্ষ থেকে ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করা হয়নি।


স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।


তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনায় ঘাটতি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না; সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং প্রয়োজনীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ছিল। এছাড়া তদন্তে আরও বলা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি ছিল না এবং নবজাতকদের অবস্থার অবনতি হলেও সময়মতো জরুরি চিকিৎসা নিশ্চিত করা হয়নি।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জন্মের সময় নবজাতকদের অবস্থা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে সঠিক তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।এ ঘটনার পর গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাদের জবাব পাওয়ার পর এখন পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯