দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে ভয়াবহ এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১৪ সময়

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে ভয়াবহ এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


পুলিশ জানায়, একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছাকাছি এলাকায় আসে। পরে তারা বস্তির ভেতরে প্রবেশ করে দুটি পৃথক প্রবেশপথ দিয়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে অবস্থানরত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলার পর দ্রুত একই যানবাহনে করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির শব্দ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এ ছাড়া অন্তত ৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।


পুলিশ জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দেশটিতে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বস্তি এলাকায় এ ধরনের সহিংস ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯