মাত্র ১২ ঘণ্টার নোটিশে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই

১২ ঘণ্টার নোটিশে কংগ্রেসের জরুরি বৈঠক, এজেন্ডা নিয়ে জল্পনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়

মাত্র ১২ ঘণ্টার নোটিশে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদকদের ইন্দিরা ভবনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলটির এমন আকস্মিক বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বা বড় রাজনৈতিক পরিস্থিতি সামনে এলে দল আগে থেকে প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকে। তবে এবার খুব স্বল্প সময়ের নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে।


জানা গেছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বুধবার একটি আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার পর কিছু সময়ের জন্য পুলিশি হেফাজতে ছিলেন এবং পরে মুক্তি পান। এরপর তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। তবে জরুরি এই বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।


বিশেষ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সমর্থকদের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জন এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। এছাড়া দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য বৈঠক এবং রাজনৈতিক সমঝোতার আলোচনা ঘিরেও দলীয় অবস্থান স্পষ্ট করতেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য পর্যায়ের নেতাদের তলব করেছে বলে সূত্রের বরাতে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯