সড়ক নিরাপত্তা জোরদার এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৯ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৯ সময়

সড়ক নিরাপত্তা জোরদার এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আগামী ১ আগস্ট থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং সেটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয় কিংবা সংস্থার নির্ধারিত তথ্যসূত্র থেকে সংগ্রহ করা যাবে, যাতে পরিবহন মালিক ও পরিচালনাকারীরা সহজেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধান অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত করার পরই নতুন যানবাহনের নিবন্ধন দেওয়া হবে। একই সঙ্গে বিদ্যমান গণপরিবহনের ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক শর্ত হিসেবে বিবেচিত হবে।


সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহনের অবস্থান পর্যবেক্ষণ, যাত্রাপথ নিয়ন্ত্রণ এবং সড়ক

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯