দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১০ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১০ সময়

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার সকাল থেকেই নতুন এ মূল্য কার্যকর হয়েছে। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। এর আগে ১৩ জুন স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি পেল এই মূল্যবান ধাতুর।


চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফায় দাম বেড়েছে এবং ৩৬ দফায় কমেছে। আগের বছরও একাধিকবার দামের ওঠানামা দেখা গেছে, যা বাজারে অস্থিরতার ইঙ্গিত দেয়। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩৬৫ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। চলতি বছরে রুপার দামও একাধিকবার সমন্বয় করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬ দফা মূল্য পরিবর্তনের মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯