নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন)

মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র হত্যা: আরও দুইজন গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সেনবাগ থানা পুলিশের একটি দল মামলার চার নম্বর আসামি মমিন উল্লাহ (৫০) এবং পাঁচ নম্বর আসামি জাহাঙ্গীর (২৪)-কে গ্রেপ্তার করে। পরে রাত ১২টার দিকে তাদের সেনবাগ থানায় আনা হয়।


এর আগে ঘটনার পরপরই মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সর্বশেষ দুইজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ মামলার এজাহারভুক্ত মোট তিনজন আসামি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তাদের মধ্যে একজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান।


উল্লেখ্য, গত ১০ জুন রাতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ১৫ বছর বয়সী স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯