বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করে অভিযান শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে

যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ২:৩৯ সময় , আপডেট সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ২:৩৯ সময়

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করে অভিযান শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি গোল উদযাপন ও স্টেডিয়ামের বাইরের ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক-এ। ম্যাচে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোল করার পর তিনি দর্শকদের দিকে ছুটে গিয়ে নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে উদযাপন করেন। ম্যাচ শেষে এই ব্যতিক্রমী উদযাপনের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি কিছুটা রাজনৈতিক বার্তা বহন করলেও এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।


ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভে অংশ নেয়। তারা ইরানের বর্তমান শাসকদের বিরোধিতা করে অবস্থান নেয়। এছাড়া খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় দর্শকদের একটি অংশের দুয়ো দেওয়ার ঘটনাও নজরে আসে।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেজাইয়ান বলেন, তারা ফুটবল খেলতেই সেখানে গেছেন এবং মাঠের বাইরের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চান না। তার ভাষায়, ইরানিদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে এক পয়েন্ট নিয়েই যাত্রা শুরু করল ইরান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯