নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন পরিবেশ, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়গুলো পরিদর্শন করা হয়।


পরিদর্শনে একটি প্রতিষ্ঠানে খাদ্য প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকর উপাদান ব্যবহার, পোড়াতেল দিয়ে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মোড়কীকরণে নিয়ম লঙ্ঘন এবং ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। আরেকটি মিষ্টিজাত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পোকামাকড়ের উপস্থিতি, নিম্নমানের উপকরণ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং মোড়কীকরণে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।


এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে আদালত সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি ও আইন মেনে কার্যক্রম পরিচালনারও আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯