বিশ্বকাপের ‘জি’ গ্রুপে শক্তিশালী বেলজিয়াম ও ইরানের মধ্যে প্রথমার্ধে জমে উঠেছে হাই-ভোল্টেজ লড়াই, তবে কোনো দলই গোলের দেখা

তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে শক্তিশালী বেলজিয়াম ও ইরানের মধ্যে প্রথমার্ধে জমে উঠেছে হাই-ভোল্টেজ লড়াই, তবে কোনো দলই গোলের দেখা পায়নি। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বেলজিয়াম সুবিধা করতে পারেনি, আর ইরান ভরসা রেখেছিল দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে। সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলেসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারদের সমন্বয়ে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। তবে ম্যাচের মাত্র ৩ মিনিটেই ফাউল করে হলুদ কার্ড দেখেন রোমেলু লুকাকু।


অন্যদিকে, রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় থাকা ইরানও দ্রুতই আক্রমণে ওঠে। ম্যাচের ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে এহসান হাজসাফির পাস ধরে গোল করেন মেহেদি তারেমি। তবে ভিএআরের মাধ্যমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।


ম্যাচের ৩২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। এরপর দুই দলেরই একাধিক আক্রমণ থাকলেও শেষ পর্যন্ত কোনো দলই গোল আদায় করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯