কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী

আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানা গেছে।


সেলিমা আহমাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।


তার মৃত্যুর খবর নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু ফেসবুক পোস্টে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, সেলিমা আহমাদ মেরী ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ উল্লেখ করে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯