আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে সিদ্ধান্ত

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময় , আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এনসিটিবির উচ্চপর্যায়ের সভায় ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে সেখানে এ বিষয়টি আলোচ্যসূচিতে (এজেন্ডা) অন্তর্ভুক্ত ছিল না।


এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানান, ২০২৭ সালের পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ওসমান হাদির বিষয়টি রাখা হচ্ছে না। তবে এটি ভবিষ্যতে অন্তর্ভুক্ত করা হবে কি না, সে সিদ্ধান্ত পরবর্তীতে বিষয়ভিত্তিক কমিটি নেবে। তিনি আরও জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তখন নতুন করে বিষয়বস্তু সংযোজন বা বিয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে এনসিটিবি সূত্র বলছে, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইগুলোর সম্পাদনা কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কিছু শ্রেণির বইয়ে সীমিত পরিসরে নতুন বিষয় যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ভবিষ্যতের পাঠ্যসূচিতে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে বিষয়ভিত্তিক কমিটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯