রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময়

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রোববার সকালে প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টা ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় এলাকার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টির দেখা মিলতে পারে।


আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে আকাশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯