ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলানোর আগেই আবারও কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। নতুন করে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক

এখনো নিখোঁজ ৫১ হাজারের বেশি, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪৩ সময়

ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলানোর আগেই আবারও কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। নতুন করে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক আরও বেড়ে গেছে। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন।


ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে রাজধানীর পশ্চিম উপকূলীয় এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যদিও নতুন এই কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির বিস্তীর্ণ অঞ্চল তছনছ করে দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল এবং রাজধানীর উত্তরাংশ। বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো।


উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বিশেষ অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যাচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় উদ্ধারকারী দলের উপস্থিতি খুবই কম এবং সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। অন্যদিকে সরকার দাবি করেছে, সর্বোচ্চ সক্ষমতা দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত বিশেষজ্ঞ উদ্ধারকর্মী ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছেন।


ধ্বংসস্তূপের পাশে স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন হাজারো মানুষ। নিখোঁজদের সন্ধানে দিনরাত চলা এই অভিযানের মধ্যেই শোক, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে পুরো দেশের পরিবেশ।


সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯