দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় কলকাতার অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক এলাকা

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় কলকাতার অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক এলাকা নিউমার্কেটে ফিরে এসেছে আশার আলো। বাংলাদেশি পর্যটকদের আগমন বাড়বে—এমন প্রত্যাশায় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। ভিসা কার্যক্রম শুরু হওয়ার পরপরই স্থানীয় ব্যবসায়ী সংগঠন বাংলাদেশি দর্শনার্থীদের স্বাগত জানাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে পর্যটকদের জন্য আরও নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নজরদারি ব্যবস্থা জোরদার, দ্রুত সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ উপলক্ষে বাজার এলাকার বিভিন্ন স্থাপনায় স্থাপিত নজরদারি ক্যামেরাগুলোও পরীক্ষা করে দেখা হয়েছে। ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি অতিথিদের নিরাপদ ও নির্বিঘ্ন কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর খবরে আনন্দ প্রকাশ করতে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। তাদের বিশ্বাস, বাংলাদেশি পর্যটকদের নিয়মিত আগমনে বাজারের হারানো কর্মচাঞ্চল্য আবার ফিরে আসবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন গতি পাবে।


স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত দুই বছরে পর্যটক সংকটের কারণে পোশাক, খাবার, পরিবহনসহ বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় তারা ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯