বিশ্বকাপের নকআউট পর্বে এবার জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান

জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময় , আপডেট সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়

বিশ্বকাপের নকআউট পর্বে এবার জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান মুখোমুখি হবে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে। বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় মাঠে নামবে দুই দল। কাগজে-কলমে ব্রাজিলই এগিয়ে। বর্তমান বিশ্ব র‍্যাংকিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থান ৬ নম্বরে, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। অতীতের মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলে।


বিশ্লেষণভিত্তিক পূর্বাভাসে ব্রাজিলকে এগিয়ে রাখা হয়েছে। ২৫ হাজার সম্ভাব্য ফলাফলের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। জাপানের জয়ের সম্ভাবনা ১৮ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ। তবে ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয়। মাঠের লড়াইয়ে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ।


ব্রাজিলের জন্য সতর্কবার্তাও আছে। কারণ সর্বশেষ দেখায় জাপানের কাছেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। ২০২৫ সালের অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় এবারও জাপানের বিশ্বকাপ দলে রয়েছেন। তাই বিশ্বচ্যাম্পিয়নদের সামনে শুধু নকআউটে ওঠার চ্যালেঞ্জ নয়, বরং পুরোনো হিসাব চুকানোরও সুযোগ। অন্যদিকে জাপান চাইবে আবারও চমক দেখিয়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে বিদায় করতে। সব মিলিয়ে, ব্রাজিল-জাপান ম্যাচটি হতে যাচ্ছে শেষ ৩২-এর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯