দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করেছে। কয়েকদিনের তীব্র গরম ও তাপপ্রবাহের পর আবহাওয়ায় পরিবর্তন এসেছে, ফলে অনেক এলাকাতেই

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময় , আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময়

দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করেছে। কয়েকদিনের তীব্র গরম ও তাপপ্রবাহের পর আবহাওয়ায় পরিবর্তন এসেছে, ফলে অনেক এলাকাতেই স্বস্তি ফিরেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকালেও ঢাকার আকাশ ছিল মেঘলা। আবহাওয়াবিদদের মতে, দিনের বিভিন্ন সময় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে।


বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষজ্ঞদের মতে, আষাঢ় মাসের শুরুতেই মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে। এর ফলে আগামী কয়েক দিন আবহাওয়ায় আর্দ্রতা ও মেঘের আধিক্য বজায় থাকতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯