রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অপ্রয়োজনীয়

‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২৫ সময় , আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২৫ সময়

রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, রোগীদের সঠিকভাবে দেখভাল ও চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা ছাড়া জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্যখাতে উন্নত সেবা দিতে হলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।


সরদার সাখাওয়াত হোসেন জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এ বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জনগণের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯