রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম বুলবুল বলেছেন, চাঁদাবাজ,

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম বুলবুল বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় থাকতে পারে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শনিবার (৪ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে হামলায় আহত ব্যবসায়ীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজির তৎপরতা চলছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে স্থানীয় ব্যবসায়ীরা একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন। তবে কর্মসূচির প্রস্তুতির সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। হামলায় কয়েকজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।


জামায়াতের এই নেতা বলেন, অতীতের মতো বর্তমানেও যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে দায় এড়াতে পারে না। সমাজ ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ রক্ষায় এসব অপকর্ম বন্ধ হওয়া জরুরি। তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।


ঘটনার প্রতিবাদে আগামীকালও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান নূরুল ইসলাম বুলবুল। এ সময় দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯