খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শিশুধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময়

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, গত বছরের ২৫ জুলাই রামগড়ের একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা-দোকানি মো. শাহিনকে গ্রেপ্তার করে। মামলাটি এক বছরের মধ্যেই নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তারা মনে করেন।


অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯