ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক। ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল

গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ ইসরায়েলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৪ সময়

ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক। ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ ইসরায়েলি নাগরিক জানিয়েছেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের গত এক বছর অত্যন্ত খারাপ কেটেছে। এছাড়া প্রায় ৪৯ শতাংশ মানুষ দেশের ভবিষ্যৎ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।


সমীক্ষায় আরও দেখা গেছে, ৫২ শতাংশ নাগরিক মনে করেন, দেশে আবারও একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটার উচ্চ সম্ভাবনা রয়েছে। তাদের আশঙ্কা, বর্তমান প্রধানমন্ত্রী বা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে এমন হামলা হতে পারে। গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরায়েলের সমাজে একদিকে স্থিতিস্থাপকতা ও আশাবাদ থাকলেও অন্যদিকে গভীর বিভাজন ও মেরুকরণ তৈরি হয়েছে। তার মতে, এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ বিভক্তি।


তিনি আরও বলেন, নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য ফিরিয়ে আনতে দ্রুত একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯