জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৪ সময়

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গঠনের মূল কারিগর হবে। সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন। ডা. জুবাইদা রহমান বলেন, সঠিক শিক্ষা ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে এবং তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।


তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে হবে। কারণ, এসব মূল্যবোধই তাদের ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯