ময়মনসিংহ নগরের একটি ভাড়াবাসায় যুবক রাজিব আহম্মেদ রুবেল হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে রুবেলকে হত্যা করেছে: পিবিআই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়

ময়মনসিংহ নগরের একটি ভাড়াবাসায় যুবক রাজিব আহম্মেদ রুবেল হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, বাড়িওয়ালার সঙ্গে বিরোধ এবং এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার জেরেই পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই জানায়, প্রায় এক মাস আগে রাজিব ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। সময়ের সঙ্গে তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিকের আপত্তি তৈরি হয়। অভিযোগ ছিল, তিনি বাসায় বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং সেখানে মাদক সেবন চলত। এসব কারণে বাড়ির মালিক তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে তিনি সেই নির্দেশ মানতে রাজি হননি।


তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সকালে রাজিব বাড়িওয়ালার কক্ষের দরজায় জোরে আঘাত করলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় বাড়ির মালিককে মারধর এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে। পিবিআইয়ের ভাষ্য, মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর ক্ষুব্ধ চার ভাই পরিকল্পনা করে ধারালো একটি কুড়াল দিয়ে রাজিবের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা সবাই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।


ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে চার ভাইকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। এর আগে নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি ভাড়াবাসা থেকে রাজিব আহ্ম্মেদ রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্ত শেষে হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পিবিআই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯