বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সোমবার

বরগুনায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়

বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সোমবার রাতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত সাবস্টেশনটিতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দের পর সাবস্টেশনের একটি ফিডারে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে বিভিন্ন ফিডার, বৈদ্যুতিক তার এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের হাজারো গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।


পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামতের কাজ শুরু করেছেন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, একটি ১১ কেভি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত প্রধান যন্ত্রাংশ অন্য জেলা থেকে সংগ্রহ করে এনে প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে।


কর্তৃপক্ষের আশা, প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন এবং সব ধরনের কারিগরি পরীক্ষা শেষ হলে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে। তবে রাতেই সংযোগ চালু করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯