ক্ষমতা গ্রহণের প্রায় চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রতি দেশের অধিকাংশ মানুষের ইতিবাচক মূল্যায়ন উঠে এসেছে একটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ২:৫৭ সময় , আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ২:৫৭ সময়

ক্ষমতা গ্রহণের প্রায় চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রতি দেশের অধিকাংশ মানুষের ইতিবাচক মূল্যায়ন উঠে এসেছে একটি জাতীয় জনমত জরিপে। গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রামের পরিচালিত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। জরিপে অংশ নেওয়া ১৭ দশমিক ৫ শতাংশ মানুষ সরকারের বর্তমান কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন। আর ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মতামত দেননি।


গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর জনমতের বর্তমান চিত্র তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন দেখা গেছে ঢাকা বিভাগে, যেখানে এই হার ৭০ দশমিক ৪ শতাংশ।


জরিপে আরও দেখা যায়, গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ মানুষ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেখানে শহরাঞ্চলে এ হার ৭০ দশমিক ১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে প্রায় সব বয়সী মানুষের মধ্যেই সমর্থনের হার কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলক কম পাওয়া গেছে।


গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিপটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। দুই ধাপের স্তরভিত্তিক নমুনা পদ্ধতিতে দেশের আট বিভাগের ১৫০টি এলাকায় মোট তিন হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। গবেষকদের মতে, জাতীয় পর্যায়ের ফলাফলে সম্ভাব্য ত্রুটির সীমা তুলনামূলক কম হলেও বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ সেখানে নমুনার আকার অপেক্ষাকৃত ছোট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯