ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও

সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবটি গৃহীত হয়।


নবগঠিত কমিটিতে সভাপতিসহ মোট ১৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধান বিরোধী দল থেকে ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। প্রধান বিরোধী দলের মনোনীত সদস্যরা হলেন—আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা এবং মোহাম্মদ জাকির হোসেন।


অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, মো. রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি হিসেবে বিবেচিত হয়। সরকারি অর্থের ব্যয়, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক অনিয়ম এবং রাষ্ট্রের অর্থ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করাই এই কমিটির প্রধান দায়িত্ব। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের ব্যয় নিরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করে এই কমিটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯