বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোটই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার পর বদলি গোলরক্ষক সেনে

খেলতে চেয়েছিলেন কোর্তোয়া, কোচ উঠিয়ে নেওয়ায় কপাল পুড়ল বেলজিয়ামের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়

বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোটই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার পর বদলি গোলরক্ষক সেনে লামেন্সের একটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন। সেই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে স্প্যানিশরা। ম্যাচের ৭১তম মিনিটে দূরপাল্লার একটি কিক নেওয়ার সময় ঊরুর সামনের পেশিতে ব্যথা অনুভব করলে কোর্তোয়াকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। তার পরিবর্তে মাঠে নামানো হয় ২১ বছর বয়সী সেনে লামেন্সকে। কোর্তোয়া আরও কিছুক্ষণ খেলতে চাইলেও সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় কোচিং স্টাফ।


ম্যাচের ৮৬তম মিনিটে স্পেনের একটি নিচু শট ঠিকমতো তালুবন্দী করতে ব্যর্থ হন লামেন্স। তার হাত ফসকে বেরিয়ে আসা বল জালে পাঠিয়ে স্পেনকে জয়সূচক গোল উপহার দেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। ম্যাচ শেষে কোর্তোয়া জানান, গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে সমস্যা না হলেও লং কিক নিতে গিয়ে ব্যথা বাড়ছিল। তাই কোচের সিদ্ধান্ত মেনে মাঠ ছেড়েছেন তিনি।


অন্যদিকে তরুণ গোলরক্ষক লামেন্স ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লে তাকে সান্ত্বনা দেন কোর্তোয়া। তিনি বলেন, একজন গোলরক্ষকের জন্য এমন ভুল খুবই কষ্টের, তবে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে লামেন্স আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলে তার বিশ্বাস। এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ইঙ্গিত দিয়েছেন কোর্তোয়া। তিনি জানিয়েছেন, আগামী এক বছর বেলজিয়ামের হয়ে খেলতে চান না। এরপর ইউরো বাছাইপর্ব ও ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯