ভারতের সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালে এক আবেদনকারীর বিশৃঙ্খল আচরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারপতিদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, গালিগালাজ এবং

ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৭ সময়

ভারতের সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালে এক আবেদনকারীর বিশৃঙ্খল আচরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারপতিদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, গালিগালাজ এবং আদালতের নথিপত্র ছুড়ে ফেলার ঘটনায় সাময়িকভাবে শুনানির পরিবেশ বিঘ্নিত হয়। শুক্রবার (১০ জুলাই) সকালে শুনানির সময় প্রবাল প্রতাপ নামে এক আবেদনকারী নিজেকে ‘সার্বভৌম’ দাবি করে আদালতে উপস্থিত হন। তিনি বিচারপতিদের ‘বিচারিক কর্মচারী’ বলে সম্বোধন করে উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানান।


তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ থেকে জানতে চাওয়া হয়, তিনি আদালতকে নির্দেশ দিচ্ছেন কি না। এরপরই আবেদনকারী উত্তেজিত হয়ে বিচারপতিদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং আদালতের কাগজপত্র ছুড়ে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আদালতকক্ষ থেকে বের করে দেন। পরে তাকে কিছু সময়ের জন্য নিরাপত্তা কর্মকর্তাদের তত্ত্বাবধানে রাখা হয়। ঘটনার পরও আদালত আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়নি। বরং তার আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিরা জানান, এ ঘটনায় তারা সহানুভূতিশীল অবস্থান নিয়েছেন এবং অতিরিক্ত আইনি পদক্ষেপ নিতে চান না।


এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে দেশটির আইনজীবীদের একটি সংগঠন প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে আদালতের মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে আদালতের কার্যক্রমের খণ্ডিত ভিডিও ছড়িয়ে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯