চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয়

দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময়

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বহু মানুষ ঘরবাড়ি, ফসল ও জীবিকার অবলম্বন হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন তাদের ন্যায্য সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসাসেবা এবং দ্রুত পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পরে বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ শেষে তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো এবারও দুর্গত মানুষের পাশে থাকবে।


ডা. শফিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সব পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে পুরো কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এর আগে সকালে তিনি চট্টগ্রামে পৌঁছে সরাসরি বন্যাকবলিত এলাকায় যান। দিনব্যাপী সফরে জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯