কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বহু আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে

ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ৪:৮ সময় , আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ৪:৮ সময়

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বহু আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে পড়ায় শরণার্থী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ক্যাম্পের অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে উখিয়ার ৮-ডব্লিউ ক্যাম্প এবং টেকনাফের আলীখালী, জাদিমুড়াসহ কয়েকটি ক্যাম্পের নিচু এলাকা প্লাবিত হয়। রোববারও বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।


শরণার্থীরা জানিয়েছেন, বৃষ্টি কিছুটা কমলে পানি নামলেও আবার ভারী বর্ষণ শুরু হলেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। অনেক আশ্রয়কেন্দ্র বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও পাহাড়ি ঢল ও কাদার কারণে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, ক্যাম্পের ড্রেন ও পানি নিষ্কাশনব্যবস্থা বৃষ্টির পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারছে না। ফলে দীর্ঘ সময় ধরে বসতঘর ও চলাচলের পথ পানির নিচে থাকছে। বিশুদ্ধ পানির সংকট, রান্নার অসুবিধা এবং প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।


ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির তীব্রতা কমে এলে প্লাবিত এলাকার পানি ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও তারা মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯