বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩ সময় , আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩ সময়

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক শোকবার্তায় তিনি দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এই দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোববার দেওয়া বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তারা বাংলাদেশের মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা ও কল্যাণ কামনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় শাহবাজ শরিফ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন এবং পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সফলতা কামনা করেন।


উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি লাখো মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯